মেধা ও যোগ্যতায় কুড়িগ্রামে পুলিশে চাকরি পেলেন ৩৯ জন

0
মেধা ও যোগ্যতায় কুড়িগ্রামে পুলিশে চাকরি পেলেন ৩৯ জন

কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ এর অংশ হিসেবে গত ১৫ থেকে ১৭ এপ্রিল ২০২৬ তারিখ মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন ৩৪১০ জন প্রার্থী। তাদের মধ্যে সকল ইভেন্টে সফলভাবে উত্তীর্ণ হন ৫১৪ জন প্রার্থী। এরপর গত ২৭ এপ্রিল লিখিত পরীক্ষায় অংশ নেন তারা।

পরবর্তী ধাপে গত ৬ মে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৫ জন প্রার্থীর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব ধাপের ফলাফল সমন্বয় করে চূড়ান্তভাবে ৩৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। পাশাপাশি আরও ৮ জন প্রার্থীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

নির্বাচিত প্রার্থীরা জানান, তারা সাধারণ ও নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই সুযোগ পেয়েছেন। বিনা তদবিরে এবং শুধুমাত্র আবেদন ফি দিয়ে চাকরি পাওয়ায় তারা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের চোখে আনন্দের অশ্রু দেখা যায় এই অর্জনে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম বলেন, যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতে তারা বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের জন্যও শুভকামনা জানিয়ে আরও ভালো প্রস্তুতির আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here