নওগাঁয় বজ্রপাতে কৃষকসহ তিন জনের মৃত্যু

0
নওগাঁয় বজ্রপাতে কৃষকসহ তিন জনের মৃত্যু

নওগাঁর দুই উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এবং মহাদেবপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

এছাড়াি চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত (২২) নামে আরও একজন নিহত হয়।

অন্যদিকে মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার খাজুর উনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিলিপ চন্দ্র বর্মন (৩৫) নামে আরও এক কৃষক নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here