কানাডার সাস্কাটুনে বসন্ত বরণ এবং পিঠা মেলা সম্পন্ন

0
কানাডার সাস্কাটুনে বসন্ত বরণ এবং পিঠা মেলা সম্পন্ন

প্রজন্ম থেকে প্রজন্মোরে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে কানাডার সাস্কাটুনের ব্যাথেলহ্যাম ক্যাথলিক স্কুলে  বসন্ত বরণ এবং পিঠা মেলা সম্পন্ন হয়েছে। মেলায় এবারের স্লোগান ছিল ‘শিকড়ের গান প্রজন্মের টান, একসাথে গাই বসন্তের গান’।

কানাডায় বাঙালি সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলনমেলা। মেলায় ছিল রং বেরং এর বাহারী শাড়ি, বাংলার ঐতিহ্যময় খাবারসহ আকর্ষণীয় বিভিন্ন ধরনের স্টল। মূল আকর্ষণ ছিল যাত্রা।

কর্মময় একঘেঁয়েমি জীবন থেকে বেরিয়ে প্রবাসী বাঙ্গালিরা মেতে উঠে আনন্দ উৎসবে। মধ্যরাত অবধি চলে অনুষ্ঠান। নারী পুরুষ আর শিশু—কিশোরদের পদচারণায় পুরো সেন্টার পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে।

বাঙ্গালিরা চিরাচরিত আড্ডা আর লোকে লোকারণ্যে মুখরিত গানের সুরে, কবিতার ছন্দে, নাচের মুদ্রায় আর উপস্থাপনায় কোথাও যেন ঘটেনি ছন্দপতন।

বসন্ত শুধু ঋতু নয়— রঙের উৎসব, গানের ডাক, আর মানুষের মিলনের উপলক্ষ। আর সেই বসন্তের আনন্দ মেলায় ভাগ করে নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।

আয়োজন সফল করায় নুরুল হুদা পলাশ সাস্কাটুনের প্রবাসী বাংলাদেশীদের এবং স্পন্সর সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন প্রজন্মের মাঝে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে চেষ্টা করেছি।

তিনি বলেন, দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশ আমাদের হৃদয়ে। বিদেশের মাটিতেও আমরা আমাদের প্রতিটি উৎসব এভাবেই তুলে ধরতে চাই।

প্রবাসে এই আয়োজন মাতৃভূমি এবং বাঙালির সাংস্কৃতিক চর্চার ধারাকে আরো সমৃদ্ধ করবে— এমন আশা আয়োজকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here