কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেফতার জেলা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম পিপিএম।
গত বরিবার রাতে (৩ মে) জেলা পুলিশের অভিযানে কুড়িগ্রামের রাজারহাটে ১৭ পিস টাপেন্ডাল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৩ জন, কুড়িগ্রাম সদর উপজেলার ১শত ৩০ গ্রাম হেরোইনসহ ৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস টাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ১ জন, রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ১ জনসহ মোট ১১৭ পিস ইয়াবা ৩২ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ১.৩০ গ্রাম হেরোইন ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলায় মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় জেলায় মাদক ও জুয়াসহ ২০ জনকে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

