ফাইনাল জয়ের প্রতিক্রিয়ায় যা বললেন নাহিদ রানা

0
ফাইনাল জয়ের প্রতিক্রিয়ায় যা বললেন নাহিদ রানা

পিএসএলের ফাইনালে নিজের বোলিং ভেলকি দেখিয়েছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে মাত্র ২২ রান খরচায় জোড়া উইকেট তুলেছেন রানা। আগে ব্যাট করতে নামা হায়দরাবাদ কিংসমেনকে ১২৯ রানেই থামিয়ে দিয়েছে পেশোয়ার। পরে ৫ উইকেটে জিতে ঘরে তুলেছে পিএসএলের শিরোপা। 

ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছে নাহিদ রানাদের দল পেশোয়ার জালমি। 

রানার দুর্দান্ত বোলিংয়ের সামনে খাবি খেয়েছেন হায়দরাবাদের বোলাররা। বোলিংয়ের সময় লাইভ কমেন্ট্রিতে রানার প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। এছাড়া ইনিংস বিরতিতে প্রশংসা করেছেন আরেক পাকিস্তানি শোয়েব মালিক।

বাংলাদেশের জার্সিতেও ভালো ফর্মে আছেন নাহিদ রানা। সর্বশেষ দুই ওয়ানডে সিরিজে টানা ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডেও আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here