মৌসুমের শেষ দিকে ওয়াটফোর্ডের কোচকে বরখাস্ত

0
মৌসুমের শেষ দিকে ওয়াটফোর্ডের কোচকে বরখাস্ত

ইংলশ প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার মুখে দলের প্রধান কোচ এড স্টিলকে বরখাস্ত করেছে চ্যাম্পিয়নশিপ ক্লাব ওয়াটফোর্ড। ২০২০-২১ মৌসুমের শেষের পর থেকে স্টিল ছিলেন ওয়াটফোর্ডের একাদশতম স্থায়ী প্রধান কোচ।

সম্প্রীতি আড়াই বছরের চুক্তির মাত্র তিন মাস পরেই তাকে বরখাস্ত করা হয়েছে। ৩৫ বছর বয়সী স্টিলকে ফেব্রুয়ারিতে জাভি গ্রাসিয়ার পদত্যাগের পর নিয়োগ দেওয়া হয়েছিল। এমন একটি মৌসুমের শেষে তাকে বরখাস্ত করা হলো, যেখানে ওয়াটফোর্ড তাদের শেষ সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে। হর্নেটসরা ১০ পয়েন্ট ওপরে থেকে ১৬তম স্থানে মৌসুম শেষ করে।

রবিবার (৩ মে) সকালে ক্লাবের পক্ষ থেকে জারি করা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ওয়াটফোর্ড এফসি আজ প্রধান কোচ এড স্টিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। প্রথম দলের কোচ করিম বেলহোসাইনও ক্লাব ছেড়েছেন। আমরা তাদের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা জানাই।

স্টিল হলেন সাউদাম্পটনের সাবেক ম্যানেজার উইল স্টিলের বড় ভাই, যাকে গত নভেম্বরে বরখাস্ত করা হয়েছিল যখন দলটি পয়েন্ট টেবিলের তলানির তিনটি দলের ঠিক বাইরে ছিল। টোন্ডা একার্টের অধীনে সাউদাম্পটন ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে পৌঁছেছিল।

গতকাল কভেন্ট্রি সিটি কাছে ওয়াটফোর্ডের ৪-০ গোলে হারের পর, স্টিল তার শেষ সংবাদ সম্মেলনে জানান, একটি নতুন সূচনা প্রয়োজন। আমাদের স্কোয়াড ও স্টাফদের নতুন করে সাজাতে হবে এবং নিশ্চিত করতে হবে যে দলের ভেতরের ও বাইরের শক্তি যেন আরও অনেক বেশি শক্তিশালী হয়। পুরো একটি চ্যাম্পিয়নশিপ মৌসুম মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, একটি চ্যাম্পিয়নশিপের মৌসুম যে চ্যালেঞ্জগুলো নিয়ে আসবে, সেগুলো মোকাবেলা করার জন্য আপনার প্রয়োজনীয় সংস্থান থাকা দরকার। অনেক খেলোয়াড়ই ধারে খেলছেন, চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, অথবা এমন অনেকে আছেন যাদের ক্লাবে থাকার সময় শেষ হয়ে এসেছে বলে মনে হয়। গত কয়েক সপ্তাহে যে বিষয়গুলো আমাদের প্রভাবিত করেছে, এটি তার মধ্যে অন্যতম। কারণ অনেক খেলোয়াড়ই জানে যে আগামী মৌসুমে তারা এখানে থাকবে না। সেই মুহূর্তে, যখন আপনি কিছুটা চাপের মধ্যে থাকেন এবং দলকে আবার একত্রিত হতে হয়, তখন সেই বাড়তি দায়বদ্ধতাটুকু থাকে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here