চলতি বছরের জুনে ইংল্যান্ডে মাঠে গড়াচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে ভারত। প্রথম বার জাতীয় দলে ডাক পেলেন নন্দিনী শর্মা।
দলে নেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার যস্তিকা ভাটিয়া এবং অলরাউন্ডার রাধা যাদবকেও। হরমনপ্রীত কৌরের দলে জায়গা পেয়েছেন মোট ১৫ জন ক্রিকেটার। এই দলটিই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
গতবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন নন্দিনী। ১৭টি উইকেট পেয়েছিলেন তরুণ মিডিয়াম পেসার। চোটের জন্য অমনজ্যোৎ কৌর ছিটকে যাওয়ায় নন্দিনীকে নেওয়া হয়েছে। কাশ্বী গৌতমও এ বার চোটের জন্য খেলতে পারছেন না। গৌতমের ডান হাঁটুতে অস্ত্রোপচার হবে। জায়গা হয়নি অনুষ্কা শর্মা এবং উমা ছেত্রীরও।
চোটের কারণে দীর্ঘ দিন দলের বাইরে ছিলেন যস্তিকা। গত বছরের অগস্টে ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তার এসিএল অস্ত্রোপচার হয়। তিনি ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন, যার শেষটি ২০২৪-এর এপ্রিলে। যস্তিকাকেও এ বার ফেরানো হল ভারতীয় দলে। সুযোগ পাচ্ছেন রাধা যাদবও।
ভারত স্কোয়াড:
হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিকা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, শ্রেয়াঙ্কা পাতিল, ভারতী ফুলমালি, যশস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা এবং রাধা যাদব।

