আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

0
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি উন্নয়নকাজের জন্য আজ শুক্রবার সুনামগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

পল্লী বিদ্যুতের সুনামগঞ্জের তাহিরপুর সাব-জোনাল অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উন্নয়নমূলক এই কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here