শ্রীনগরে বন্ধুত্বের ফাঁদে ডেকে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

0
শ্রীনগরে বন্ধুত্বের ফাঁদে ডেকে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে নির্জন স্থানে ডেকে এনে দামী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই করা মোবাইলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) ভোররাত সাড়ে তিনটার দিকে শ্রীনগর থানার একটি দল উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রাফি আহাম্মদ (২২) ও মো. সাজিদ হোসেন (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাফি আহাম্মদের কাছ থেকে একটি চোরাইকৃত স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৪ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা কৌশলে ভুক্তভোগীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে পরে নির্জন স্থানে ডেকে এনে মোবাইল ফোন ছিনতাই করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here