চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোল ফ্রি করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক ভবনের সামনে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসাদ, জেলা আইনজীবী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. এনায়েতুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন ও ব্যবসায়ী রায়হানুল ইসলাম লুনা প্রমুখ।
বক্তারা জানান, ১৯৯৩ সালে ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত মহানন্দা সেতুতে সকল যানবাহন টোল ফ্রি করা হোক।

