বাংলাদেশকে বড় লক্ষ্য দিল শ্রীলঙ্কা

0
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল শ্রীলঙ্কা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী দল। 

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দলীয় ২৫ রানে শ্রীলঙ্কা হারায় হাসিনি পেরেরাকে, ১৩ বলে ৭ রান করে তিনি ফেরেন সাজঘরে। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক চামারি আতাপাত্তুকে সঙ্গ দেন ইমেশা দুলানি।

চামারি ৩০ বলে ৩২ রান করে সাজঘরে ফিরলেও দুলানি তুলে নেন ফিফটি। ৪০ বলে ৫৫ রান করে ক্ষান্ত হন ৭টি চার হাঁকিয়ে। ততক্ষণে তৃতীয় উইকেটে হয়ে গেছে ৭০ রানের জুটি।

এরপর হারশিতা সামারাউইকরামাও তুলে নেন অর্ধশতক। শেষ বলে সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন দুটি এবং মারুফা আক্তার ও নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা নাহিদা আক্তার একটি উইকেট শিকার করেন। শেষপর্যন্ত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান দাঁড়ায় শ্রীলঙ্কার সংগ্রহ।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ : শারমিন আক্তার, দিলারা আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, ফারিহা তৃষ্ণা, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

শ্রীলঙ্কা : হাসিনি পেরেরা, চামারি আতাপাত্তু (অধিনায়ক), ইমেশা দুলানি, হারশিথা সামারাউইকরামা, হানসিমা করুনারত্নে, কাবিশা দিলহারি, নিলাকশিকা সিলভা, কৌশানি নুথিয়াঙ্গানা, মালকি মাদারা, সুগানদিকা কুমারি ও মিতালি আয়োধ্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here