নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

0
নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

পাকিস্তানের সামরিক বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য এই লাইভ ফায়ারিং মহড়ার সময় ক্ষেপণাস্ত্রটি দূরপাল্লায় উচ্চগতিতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। পাকিস্তান সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, নতুন ক্ষেপণাস্ত্রটি আগের সিস্টেমগুলোর তুলনায় উন্নত। এতে রয়েছে আধুনিক গাইডেন্স ব্যবস্থা এবং বাড়তি গতিশীলতা। এর ফলে এটি হুমকি এড়িয়ে চলতে, পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং নির্ভুল ও প্রাণঘাতী আঘাত হানতে সক্ষম।

বিবৃতিতে আরও বলা হয়, নৌবাহিনী প্রচলিত যুদ্ধক্ষেত্রে ‘বিশ্বাসযোগ্য সমুদ্রভিত্তিক প্রতিরোধক্ষমতা’ ধরে রাখতে এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, পাকিস্তান নিয়মিত নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। মূলত প্রতিবেশী দেশের থেকে সম্ভাব্য হুমকি মোকাবিলার লক্ষ্যে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here