মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

0
মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

মাগুরার শ্রীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (৪২) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শ্রীপুর উপজেলার সাবিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি সাবিনগর গ্রামের মোহাম্মদ খান জামাল বিশ্বাসের ছেলে এবং হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে সাবিনগর এলাকা থেকে ভ্যানে করে লাঙ্গলবাগ বাজারে যাচ্ছিলেন হাফিজুর রহমান। এ সময় শ্রীপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা প্রাইভেটকারটি জব্দ করেছে। এ ঘটনায় আহত আরও একজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here