হিরাঝিলবাসীর আয়োজনে এমপিকে সংবর্ধনা

0
হিরাঝিলবাসীর আয়োজনে এমপিকে সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জের হিরাঝিলবাসীর পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আজারুল ইসলাম মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় হিরাঝিল আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতির সভাপতি আলহাজ আব্দুল মতিন মিয়া ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মনিরুল ইসলাম রবি, সহ-সভাপতি শাহ আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল রহিম, অর্থ সম্পাদক মো. রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মোকতার হোসেন সরকার এবং সহ-প্রচার সম্পাদক আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here