বার্লিনে রেজা পাহলভীর ওপর লাল তরল নিক্ষেপ

0
বার্লিনে রেজা পাহলভীর ওপর লাল তরল নিক্ষেপ

জার্মানি সফররত ইরানের নির্বাসিত বিতর্কিত ব্যক্তিত্ব রেজা পাহলভীর ওপর লাল রঙের তরল পদার্থ নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  রাজধানী বার্লিনে ফেডারেল প্রেস কনফারেন্স থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে এগোচ্ছিলেন রেজা পাহলভী। এ সময় এক বিক্ষুব্ধ ব্যক্তি তার কাছে এসে হঠাৎ লাল তরল পদার্থ ছুড়ে মারে।

এতে তার ঘাড় ও কাঁধের পেছনের অংশ ভিজে যায়। ঘটনার পরপরই পুলিশ ওই ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়।

পরিস্থিতি সামাল দিয়ে দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন পাহলভী।

এর আগে একই দিনে প্রেস কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি এই সামরিক অভিযানকে মানবিক হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন, বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের জন্য এটি প্রয়োজন।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তৎকালীন শাসক রেজা শাহ পাহলভী দেশ ত্যাগ করেন। এরপর থেকেই তার পরিবার নির্বাসনে রয়েছে। বর্তমানে তার পুত্র রেজা পাহলভী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

ইয়েনি সাফেক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here