নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে : নবনির্বাচিত প্রধানমন্ত্রী

0
নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে : নবনির্বাচিত প্রধানমন্ত্রী

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)–এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোনো ব্যক্তি হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে দৃঢ়ভাবে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাগিয়ার বলেন, হাঙ্গেরি যদি আইসিসির সদস্য থাকে এবং পরোয়ানাভুক্ত কেউ যদি দেশটিতে প্রবেশ করেন, তাহলে তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। তার ভাষায়, এই আইন সবারই জানা—রাষ্ট্রপ্রধানরাও এর বাইরে নন।

সাংবাদিকেরা প্রশ্ন করেন, এই অবস্থান কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–কে আমন্ত্রণ জানানোর সঙ্গে সাংঘর্ষিক নয়? জবাবে মাগিয়ার বলেন, নির্বাচনে জয়ের পর তিনি অনেক বিশ্বনেতার সঙ্গে কথা বলেছেন এবং ১৯৫৬ সালে সংঘটিত বিপ্লবের ৭০তম বার্ষিকী উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

এ সময় তিনি স্পষ্ট করেন, তার আগের সরকার আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেটি তিনি বাতিল করবেন। নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, আগের প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুর ওপর আইসিসির পরোয়ানা প্রত্যাখ্যান করেছিলেন। হাঙ্গেরিতে নেতানিয়াহুর সফরের সময় তিনি আইসিসি থেকে সরে যাওয়ারও ঘোষণা দিয়েছিলেন। 

২০২৪ সালের ২৪ নভেম্বর আইসিসি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তৎকালীন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত–এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here