ইরান আলোচনা করতে প্রস্তুত, তবে দুর্বল অবস্থান থেকে নয়: বিশ্লেষণ

0
ইরান আলোচনা করতে প্রস্তুত, তবে দুর্বল অবস্থান থেকে নয়: বিশ্লেষণ

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী—তবে কোনো চাপ বা দুর্বল অবস্থান থেকে নয়। তেহরান থেকে পাওয়া সাম্প্রতিক তথ্য ও কূটনৈতিক তৎপরতা থেকে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে। বিশেষ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে আলোচনার টেবিলে আনতে সক্রিয়ভাবে চেষ্টা করছেন। তবে হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

বিশ্লেষণের সারকথা হলো—ইরান এখন পর্যন্ত আলোচনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রত্যাখ্যান জানায়নি। বরং আলোচনার জন্য প্রস্তুতির লক্ষণ রয়েছে। তবে তেহরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তারা চাপের মুখে বা দুর্বল অবস্থান থেকে কোনো সমঝোতায় যাবে না।

এই প্রেক্ষাপটে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ আগেই স্পষ্টভাবে জানিয়েছেন, হুমকির ছায়ায় আলোচনা ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আলোচনায় ব্যর্থ হলে ইরান নতুন সামরিক সক্ষমতা প্রকাশের প্রস্তুতিও নিয়েছে।

এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ প্রণালিতে নিজেদের জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নেওয়া হবে এবং প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে তারা প্রস্তুত। তবে এখন পর্যন্ত কোনো বাস্তব পাল্টা সামরিক পদক্ষেপ দেখা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here