সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0
সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসটি অনুষ্ঠিত হয়।

সিরিজের প্রথম ম্যাচে জিতে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। এই ম্যাচও জিতে নিলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের স্বাদ পাবে কিউইরা। অন্যদিকে প্রথম ম্যাচে হেরে চাপে আছে বাংলাদেশ। এই ম্যাচে জিততেই হবে টাইগারদের, নইলে সিরিজ হার নিশ্চিত।

‘ডু অর ডাই’ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন সৌম্য সরকার। তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে চলে গেছেন আফিফ হোসেন ধ্রুব। অন্যদিকে নিউজিল্যান্ড খেলাচ্ছে অপরিবর্তিত একাদশ।

বাংলাদেশ দলের একাদশ :

তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড দলের একাদশ :

হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রোর্কে, জেইডেন লেনক্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here