দুই দিনে অবৈধ মজুতকৃত ১৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

0
দুই দিনে অবৈধ মজুতকৃত ১৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সারা দেশে অভিযান চালিয়ে ১৫ হাজার ১৮৪ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

রবিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা, গত ২ দিনে সারা দেশে ৫৬১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধভাবে মজুতকৃত ১০ হাজার ৪৫৮ লিটার ডিজেল, ৪ হাজার ১০৯ লিটার পেট্রোল এবং ৬১৭ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে।

এছাড়া, দুইদিনের অভিযানে ১৮৬টি মামলা দায়ের এবং ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত এসব অভিযানে ৮ লাখ সাড়ে ১২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here