বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্কুলশিক্ষক গ্রেফতার

0
বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্কুলশিক্ষক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এরফানুর রহমান (৩২) নামের এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার খাড়েরা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, এরফানুর রহমান ঢাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু তাকে বিয়ে না করে গত ১০ এপ্রিল অন্য এক নারীকে বিয়ে করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১৪ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে রবিবার দুপুরে তাকে গ্রেফতার করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে রবিবার বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here