যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনা, ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা

0
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনা, ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দ্বিতীয় পর্বের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান ঘোষণা করা হয়নি; তবুও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে।

তুরস্ক ও মিশরের সমর্থনে এই আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন- ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তিনি ইসলামাবাদ সফর করতে পারেন।

বিবিসি উর্দুর খবরে বলা হয়েছে, এই সম্ভাব্য আলোচনাকে ঘিরে ইসলামাবাদের বৃহৎ পাঁচ তারকা ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ তাদের অতিথিদের বিকাল তিনটার মধ্যে হোটেল ছেড়ে যেতে বলেছে।

ম্যারিয়ট হোটেল এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান সরকার রবিবার বিকাল তিনটা থেকে পুরো হোটেলটি বুকিং করে রেখেছে। যে কারণে সকল অতিথিকে বিকাল তিনটার মধ্যে হোটেল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এই সিদ্ধান্তের কারণে হোটেল কর্তৃপক্ষ তাদের অতিথিদের কাছে ক্ষমা প্রার্থনাও করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রথম পর্ব যে সেরেনা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল, সেই হোটেলটিও আগামী কয়েক দিনের জন্য বুকিং স্থগিত রেখেছে।

রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের স্থানীয় কর্তৃপক্ষও রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণ ও পণ্য পরিবহন স্থগিত রাখার আদেশ জারি করেছে।

যদিও পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরানের সরকার ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি ছিল সেটি মঙ্গলবার শেষ হচ্ছে।

সূত্র : বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here