প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে কিরগিজস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূত ও প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের উপ-প্রধান আজামাত কাদিরালিয়েভের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার তুরস্কে শুরু হওয়া ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এর সাইডলাইনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এক বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা মধ্য এশিয়ার দেশটির বিশেষ দূতের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

