বিশ্বকাপের দু মাস আগে সৌদি আরবের কোচকে অব্যাহতি

0
বিশ্বকাপের দু মাস আগে সৌদি আরবের কোচকে অব্যাহতি

বিশ্বকাপ শুরু দু মাস আগে সৌদি আরবের জাতীয় ফুটবল দলের কোচ হার্ভে রেনার্ডকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৫৭ বছর বয়সী এই কোচ ২০২৪ সালের শেষে দ্বিতীয় মেয়াদে দেশটির জাতীয় কোচের দায়িত্বে নিয়েছিলেন।

এর আগে চার বছর আগে কাতারে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে তিনি দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন। অব্যাহতি পর এক প্রতিক্রিয়ায় হার্ভে রেনার্ড বলেন, এটাই ফুটবল। সৌদি আরব সাতবার বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে দুবার আমার অধীনে।

তিনি আরও বলেন, আমি সৌদি আরবকে বাছাইপর্ব এবং বিশ্বকাপ উভয় পর্বেই নেতৃত্ব দিয়েছি। অন্তত সেই গর্বের অনুভূতিটা থাকবে।

জাম্বিয়া ও আইভরি কোস্টের হয়ে দুইবার আফ্রিকা কাপ অফ নেশনস (এএফসিওএন) জয়ী রেনার্ড ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সৌদি আরবের দায়িত্বে ছিলেন। এরপর তার স্থলাভিষিক্ত হন ইতালীয় কোচ রবার্তো মানচিনি।

এরপর ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ফ্রান্স মহিলা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালের মহিলা বিশ্বকাপ ও ২০২৪ সালের প্যারিস অলিম্পিক—উভয় টুর্নামেন্টেরই ফ্রান্স কোয়ার্টার ফাইনালে পৌঁছায়।

মরক্কোর সাবেক কোচ রেনার্ডকে পরে সৌদি আরব ফিরিয়ে আনে মানচিনির উত্তরসূরি করা হয়। কারণ ইতালীয় এই কোচ মাত্র ১৪ মাসের হতাশাজনক মেয়াদ শেষে তার দায়িত্ব ছেড়ে দেন।

জানা গেছে, রেনার্ডের স্থলাভিষিক্ত হিসেবে গ্রিসের সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় জর্জিওস দনিসকে প্রস্তুত করা হচ্ছে। আলোচনার সঙ্গে জড়িত একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ফেডারেশন এবং সৌদি ক্লাব আল খালিজের মধ্যে আলোচনা চলছে, যেখানে দনিস ২০২৪ সাল থেকে দায়িত্বে আছেন।

২০২৬ বিশ্বকাপে সৌদি আরব ‘এইচ’ গ্রুপে রয়েছে, যেখানে তাদের সঙ্গে একই গ্রুপ রয়েছে দুই সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং নবাগত কেপ ভার্দে। তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সৌদি আরব ছয়বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-এ পৌঁছানোই এখন পর্যন্ত তাদের সেরা ফলাফল। ২০২২ সালের সর্বশেষ বিশ্বকাপে সৌদি দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বে ২-১ গোলের এক চমকপ্রদ জয় দিয়ে তারা বিশ্বজুড়ে শিরোনাম হয়েছিল। ২০৩৪ সালের বিশ্বকাপও সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here