আইপিএল শেষ টম ব্যান্টনের

0
আইপিএল শেষ টম ব্যান্টনের

আঙুলের চোটের কারণে আইপিএল থেকে ছিটতে গেছেন গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান টম ব্যান্টন। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কনর এস্টারহুইজেনকে দলে নেওয়া হয়েছে।

২৪ বছর বয়সী এই খেলোয়াড় সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন। ওই সিরিজে তিনি দুবার ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার জেতেন এবং ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ নির্বাচিত হন। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকেও দলকে ৩-২ ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করেন তিনি। তিনি ৭৫ লাখ রুপির বেস প্রাইসে গুজরাট টাইটান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। 

ব্যান্টন চার বছর পর আইপিএলে ফিরেছিলেন। এর আগে তিনি ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন। বর্তমান আসরে প্রথম চারটি ম্যাচের মধ্যে দুটি জয় ও দুটি হারের স্বাদ পেয়েছে গুজরাট টাইটান্স। এতে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে শুভমান গিলরা।

আগামী ১৭ এপ্রিল (শনিবার) কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর মুখোমুখি হবে। এই মৌসুমে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি কেকেআর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here