মুন্সীগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত ৩

0
মুন্সীগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার কুবের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, রাবেয়া (৫৫), রোমান বেপারি (২২) এবং জালাল হোসেন (৪০)। 

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সিরাজদিখান নিমতলা হতে মুন্সীগঞ্জ যাওয়ার পথে কুবের ব্রিজ এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে তিন জন আহত হয়।

পরে ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here