২০ এপ্রিল থেকে পঞ্চগড়ে হাম-রুবেলার টিকাদান শুরু হবে

0
২০ এপ্রিল থেকে পঞ্চগড়ে হাম-রুবেলার টিকাদান শুরু হবে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পঞ্চগড়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা পর্যায়ে শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি লিডাররা এই ওরিয়েন্টেশন সভায় অংশ নেন।

পঞ্চগড় পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পৌরসভা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলার টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

পঞ্চগড়ে ১ লাখ ২০ হাজার শিশুকে হাম এবং রুবেলা রোগের টিকাদান করা হবে। 

অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সীমা শারমিন সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল মতিন। আগামী ১০ মে পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here