মহেশপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

0
মহেশপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে রোজিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোজিনা খাতুন ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। 

স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর থানার ওসি মেহেদী হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here