সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন

0
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন

বকেয়া বেতন ও চাকরির নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার দুপুরে মেডিকেল কলেজ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে তারা অভিযোগ করেন, ২০২০ সাল থেকে ১৬০ জন আউটসোর্সিং কর্মচারী হিসেবে তারা দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে ২২ জন কর্মচারীর সাত মাসের বেতন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না, বরং তাদেরকে বাদ দিয়ে নতুন লোক নেওয়ার পাঁয়তারা করছে বলে তাদের অভিযোগ। বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিব হাসান, আজিজুল হক, দিদারুল আলম, রোমানুর ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের আগস্টের পর বেশ কয়েকজন কর্মচারী অনুপস্থিত ছিল। তাদের স্থলে নতুন লোক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি সম্পূর্ণই নিয়োগকারী কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত বলে দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here