অভিষেকেই ইতিহাস গড়ে তারকা বনে গেলেন হিঙ্গে

0
অভিষেকেই ইতিহাস গড়ে তারকা বনে গেলেন হিঙ্গে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন এক তারকার জন্ম দিলেন প্রফুল হিঙ্গে। নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করে রেকর্ড গড়ার পাশাপাশি শক্তিশালী রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছেন তিনি।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নেমে এই তরুণ পেসার ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার দাপটে ৫৭ রানে হারে রাজস্থান।

অভিষেক ম্যাচেই ইতিহাস গড়েন হিঙ্গে। ইনিংসের প্রথম ওভারেই তিনটি উইকেট তুলে নিয়ে আইপিএলের ইতিহাসে অনন্য নজির স্থাপন করেন তিনি। তার শিকার হন বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল এবং লুহান ডি প্রিটোরিয়াস, তিনজনই কোনো রান করতে পারেননি। পুরো ম্যাচে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

২০০২ সালের ১৮ জানুয়ারি জন্ম নেওয়া হিঙ্গে বিদর্ভের উঠতি পেসার। অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর ২০২৪ সালে সিনিয়র দলে অভিষেক হয় তার। ভারতের সাবেক পেসার বরুণ অ্যারনের নজরে পড়ে তিনি এবং তার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেন। আইপিএলের নিলামে ৩০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় হায়দরাবাদ।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৬ রান তোলে হায়দরাবাদ। দলের হয়ে ৪৪ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলেন ঈশান কিষান। এছাড়া ২৬ বলে ৪০ রান করেন হেনরিখ ক্লাসেন। রাজস্থানের হয়ে দুটি উইকেট নেন জফরা আর্চার।

২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় রাজস্থান। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন ডোনোভান ফেরেরা। রবীন্দ্র জাডেজা করেন ৪৫ রান।

হায়দরাবাদের হয়ে হিঙ্গের পাশাপাশি চার উইকেট নেন সাকিব হুসেন এবং দুটি উইকেট নেন এশান মালিঙ্গা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here