ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস

0
ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস

ভারতের জাতীয় ক্রিকেট দলে আমূল পরিবর্তনের খবরে ক্রিকেটাঙ্গনে চলছে তোলপাড়। চলতি আইপিএল মৌসুম শেষ হওয়ার পরপরই দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা হিসেবে এই পদক্ষেপ হাতে নিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। 

ডেইলি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম ঘোষণা হতে চলেছে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রধান আকর্ষণ হতে পারেন তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী। তার পাশাপাশি নতুন করে সাজানো টি-টোয়েন্টি দলে ঋষভ পান্ত, যশস্বী জয়সওয়াল, মুকুল চৌধুরী, প্রিন্স যাদব এবং আয়ুষ মাত্রের থাকার কথা রয়েছে।

বিসিসিআই এখন আর ফর্মে না থাকা খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নিতে রাজি নয়। টুর্নামেন্ট জুড়ে সুযোগের জন্য অপেক্ষা না করে, যারা একেবারে প্রথম ম্যাচগুলো থেকেই ধারাবাহিকভাবে ভালো করছে, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here