ম্যাক্রঁনের সঙ্গে ফোনালাপে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

0
ম্যাক্রঁনের সঙ্গে ফোনালাপে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁনের সঙ্গে ফোনালাপে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধে আলোচনায় ইউরোপকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে এবং আন্তর্জাতিক আইনের বাইরে কোনো পথ গ্রহণযোগ্য নয়।

ফোনালাপে মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে জানান, ইরান আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই আলোচনা চালিয়ে যেতে চায়।
তিনি বলেন, এই নিয়মের বাইরে কোনো আচরণ স্থায়ী সমাধানের পথে বাধা তৈরি করে।

তিনি ম্যাক্রঁনকে জানান, ইউরোপ যুক্তরাষ্ট্রকে এই নিয়ম মানতে উৎসাহ দিতে পারে। এ ক্ষেত্রে ইউরোপের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করে তেহরান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, হুমকি, চাপ বা সামরিক পদক্ষেপ কোনো সমস্যার সমাধান নয়। এসব পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তিনি আরও বলেন, এ ধরনের নীতি যুক্তরাষ্ট্রের জন্য নতুন সমস্যাও তৈরি করছে।

উল্লেখ্য, দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। এই সময়েই শান্তি আলোচনার চেষ্টা চলছে বিভিন্ন পর্যায়ে। তবে এখনো স্থায়ী কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এই প্রেক্ষাপটে ইউরোপের সক্রিয় ভূমিকা পরিস্থিতি শান্ত করতে সহায়ক হতে পারে বলে মনে করছে ইরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here