তেহরানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও পুনর্গঠনের কাজ শুরু

0
তেহরানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও পুনর্গঠনের কাজ শুরু

রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর ৪০তম দিনে এসে প্রাণঘাতীর লাগাম টানতে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান। যুদ্ধবিরতীর পর তেহরানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং পুনর্গঠনের প্রাথমিক কাজ শুরু হয়েছে।

বুধবার ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

ইরানের এই সংবাদমাধ্যমটি দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাথে সংশ্লিষ্ট।

তেহরানের একজন মেয়রের বরাত দিয়ে এই সংবাদ সংস্থাটি জনিয়েছে, রাস্তাঘাট থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে এবং যান চলাচলের জন্য রাস্তাগুলো খুলে দেওয়া হচ্ছে। একইসাথে কিছু কিছু জায়গায় পুনর্গঠন কাজ শুরু করতে মাটি সমান করার কাজও চলছে।

উল্লেখ্য-ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ হামলায় ইরানের বিভিন্ন শহরের রেল যোগাযোগ, আবাসিক ভবন এবং কৌশলগত তেল স্থাপনাসহ ১৩ হাজারের বেশি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইরানে ২২ হাজারের বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৭ হাজারের বেশি আবাসিক ইউনিট।

ইরান জানিয়েছে, ৪ হাজারের বেশি বেসামরিক ও বাণিজ্যিক স্থাপনায় সরাসরি হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৫২৮টি বাণিজ্যিক ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হামলার ফলে ৩টি হাসপাতাল, ১৪টি স্বাস্থ্যকেন্দ্র এবং ২০টি রেড ক্রিসেন্ট কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, পাল্টা হামলার অংশ হিসেবে শুধু ইসরায়েল নয়, ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়। এতে অগ্নিগর্ভ হয়ে উঠে গোটা মধ্যপ্রাচ্য। প্রাণঘাতী যুদ্ধের ৪০তম দিনে এসে বুধবার দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান।

সূত্র : বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here