সুন্দরবনে ২৫ জেলে আটক, ৪০০ কেজি পারশে পোনা জব্দ

0
সুন্দরবনে ২৫ জেলে আটক, ৪০০ কেজি পারশে পোনা জব্দ

সুন্দরবনে অবৈধভাবে ধরা ৪০০ কেজি পারশে মাছের পোনাসহ ২৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় দুটি ট্রলারও জব্দ করা হয়।

গতকাল সোমবার পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়েছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, প্রথম অভিযানে বনরক্ষীরা বলেশ্বর নদীতে টহলের সময় সুন্দরবন থেকে ফিরে আসা একটি ট্রলার আটক করেন। তল্লাশি করে ১৫০ কেজি পারশে মাছের পোনা জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ১০ জেলেকে আটক করা হয়।

সন্ধ্যায় আরেক অভিযানে সুন্দরবনের কোকিলমুনি এলাকা থেকে ২৫০ কেজি পারশে মাছের পোনাসহ ১৫ জেলেকে আটক করা হয়। আটক জেলেরা খুলনার দাকোপ ও পাইকগাছা এলাকার বাসিন্দা।

আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here