ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

0
ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার এলাকায় অভিযান চালিয়ে এয়ারগান দুটি উদ্ধার করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার  ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার এলাকার একটি পুকুর পাড় থেকে দুটি এয়ারগান উদ্ধার করা হয়। উক্ত এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here