হৃদয় ও চাঁদকে ছাড়িয়ে আফগান ব্যাটসম্যানের বিশ্ব রেকর্ড

0
হৃদয় ও চাঁদকে ছাড়িয়ে আফগান ব্যাটসম্যানের বিশ্ব রেকর্ড

হারারেতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ইতিহাস গড়ল আফগান ব্যাটসম্যান। ১৭ বছর বয়সী ফয়সাল খান এই ম্যাচে ৯৩ বল খেলে ১১০ রান করে বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করেন। তার ইনিংসটি ছিল ১৫টি চার দিয়ে সাজানো।

ফয়সাল খান চলতি বিশ্বকাপে এখন রানের জোয়ারে রয়েছেন। সুপার সিক্সে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪২ বল খেলে ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এটি ছিল যুব ওয়ানডেতে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

এবারের ম্যাচে সেঞ্চুরি করায় ফয়সালের যুব ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ছয়টি। এর আগে এই রেকর্ড ভাগ করে রেখেছিলেন তাওহিদ হৃদয় ও উন্মুক্ত চাঁদ পাঁচটি সেঞ্চুরি করে। এবার তাদের ছাপিয়ে ফয়সাল খান একা শীর্ষে উঠে এলেন এবং পাকিস্তানের সাবেক তারকা সামি আসলামের সঙ্গে রেকর্ড শেয়ার করলেন।

পাকিস্তানের হয়ে যুব ওয়ানডেতে সামি আসলামের সেঞ্চুরির সংখ্যা ছিল ছয়টি, যা তিনি করেছিলেন ৪০ ম্যাচে। কিন্তু ফয়সাল খান এই রেকর্ড স্পর্শ করলেন মাত্র ২২ ম্যাচে।

বিশ্বকাপের এই টুর্নামেন্টে ফয়সাল প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০ রান ছুঁয়ে ফেলেছেন। ছয় ইনিংসে তার রান ৪৩৫, এতে দুইটি সেঞ্চুরি এবং দুটি ফিফটি রয়েছে। সমান ইনিংসে দ্বিতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের বেন মেইস, তিনি ৩৯৯ রান করেছেন।

সেমি-ফাইনালে ফয়সালের সাথে জোড়া শতক করেন আফগানিস্তানের আরেক ব্যাটসম্যান উজাইরউল্লাহ নিয়াজাই (৮৬ বল ১০১*)। এই দুই জোড়া শতকে ভারতকে ৩১১ রানের লক্ষ্য দেয় আফগানরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here