
রাশিয়ার সীমান্তবর্তী এলাকা বেলগোরোদ থেকে দুই রুশ সেনাকে বন্দি করার দাবি করেছে পুতিন-বিরোধী বিদ্রোহীরা।
বেলগোরোদের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তিনি ওই বিদ্রোহীদের সাথে দেখা করবেন যদি ওই রুশ সেনারা জীবিত থাকেন।
রবিবার রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারাও ওই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, শত্রুরা ছিন্নবিছিন্ন হয়ে গেছে।
সূত্র: বিবিসি

