গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

0

গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার গাজীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ হাসিনা আক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির প্রভাষক সুমন সাহা প্রমুখ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, পরীক্ষায় ভালো নম্বর পাওয়া ভালো লেখাপড়া নয়। তার চেয়ে বেশি জরুরী হলো শেখার ক্ষমতা অর্জন করা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here