একক গানের আসর নিয়ে মঞ্চে আসছে ‘জলের গান’

0
একক গানের আসর নিয়ে মঞ্চে আসছে ‘জলের গান’

‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শিরোনামে একক গানের আসর নিয়ে মঞ্চে আসছে গানের দল ‘জলের গান’।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ধানমন্ডির ভিনটেজ কনভেনশন মিলনায়তনে এ গানের আসর বসবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আয়োজনের বিস্তারিত তথ্য জানা যাবে জলের গানের ফেইসবুক পেইজে। অনুষ্ঠানটির আয়োজক জলের গান ও ক‍্যাফে ভিনটেজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলার বর্ষা, বৃষ্টির সুর আর হৃদয়ের অনুভূতিকে কেন্দ্র করে সাজানো এই বিশেষ পরিবেশনা হবে প্রকৃতি, ভালোবাসা ও জীবনের গল্পে ভরপুর। নতুন ও পুরনো জনপ্রিয় গানগুলোর মাধ্যমে শ্রোতাদের ভিন্ন আবেগময় সঙ্গীতযাত্রায় নিয়ে যাবে জলের গান।”

‘বকুল ফুল’, ‘তোমার জন্য আকাশ ভরা তারা, ‘এমন যদি হতো’সহ আরও কিছু গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে জলের গান। ‘অতল জলের গান’ ও ‘পাতালপুরের গান’ নামে দুটি অ্যালবাম প্রকাশ করে দর্শক মহলে নিজেদের প্রতিষ্ঠিত করে জলের গান। সবশেষ ২০১৯ সালে তারা প্রকাশ করে ‘নয়ন জলের গান’ শিরোনামে তৃতীয় অ্যালবাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here