নাসিরনগরে দুই আ’লীগ নেতা গ্রেফতার

0
নাসিরনগরে দুই আ’লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান চালিয়ে কৃষকলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নাসিরনগর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. গোলাম আলী এবং গোকর্ণ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. সারোয়ার উদ্দিন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে হামলার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here