সিন্ধুতে ভারত বাঁধ নির্মাণ করলে মিসাইল মেরে ধসিয়ে দেবে পাকিস্তান: মুনির

0
সিন্ধুতে ভারত বাঁধ নির্মাণ করলে মিসাইল মেরে ধসিয়ে দেবে পাকিস্তান: মুনির

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল অসিম মুনির ভারতকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ করে পাকিস্তানকে ঠেকানোর চেষ্টা করলে সে বাঁধ মিসাইল মেরে উড়িয়ে দেয়া হবে।

মাত্র দুই মাসের দুইবার যুক্তরাষ্ট্র সফর করেছেন মুনির। দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তিনি।

ফ্লোরিডায় টাম্পায় এক অনুষ্ঠানে ভারতকে লক্ষ্য করে বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকিতে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব। এরপর নিজেরা ধ্বংস হবো। সোজা কথায় পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন মুনির।

মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি। তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব।

পাক সেনাপ্রধান বলেছেন, সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ পর্যন্ত তারা অপেক্ষা করবেন। যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেবেন।

অসিম মুনির বলেন, আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে ১০টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনও অভাব নেই। 

চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনের সংঘাত হয়। এর আগে, গত এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। নয়াদিল্লি হুমকি দেয়, সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here