সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন

0
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের সাতমাথায় এ মানববন্ধন হয়।

এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদী, মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বিএনপি নেতা মাহবুবুর রহমান হারেজ, সাংবাদিক আবুল কালাম আজাদ, মমিনুর রশিদ সাইন, এফ শাহজাহান, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, সাংবাদিক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, আবু মুসা, আব্দুল ওয়াদুদ, আব্দুর রহিম, প্রবাল খন্দকার প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক সাইফুল ইসলাম, শামীম আহম্মেদ, মোস্তফা মোঘল, এইচ আলিম, মেহেরুল সুজন, তোফাজ্জল হোসেন, জেড এ মিলন, গোলজার হোসেন মিটু।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্পতম সময়ে বিচার করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here