ভিলিয়ার্স এখনো আইপিএলের অনেকের চেয়ে ভালো : স্টেইন

0
ভিলিয়ার্স এখনো আইপিএলের অনেকের চেয়ে ভালো : স্টেইন

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবি ডি ভিলিয়ার্স।সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে মাত্র ৫ ম্যাচে ১৪৩ গড়ে ভিলিয়ার্স করেছেন ৪২৯ রান। তার ধারে কাছেও নেই কেউ। ৪১ বছর বয়সেও তার অতিমানবীয় ব্যাটিংয়ের ধার কমেনি। বার্মিংহামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৬০ বলে অপরাজিত ১২০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সাউথ আফ্রিকার তারকা ব্যাটার। আর তাতেই ৯ উইকেটের বড় ব্যবধানের জয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে সাউথ আফ্রিকা।

এই ম্যাচে ১৯৬ রান তাড়া করতে নেমে এবি খেলেন তার পরিচিত ৩৬০ ডিগ্রি স্ট্রোকের ঝড় তুলেছিলেন, মেরেছিলেন ১৮টি বাউন্ডারি (১০ চার ও ৮ ছক্কা)। তার সঙ্গে দারুণ এক জুটি গড়েন জেপি ডুমিনি। দুজনে ১২৫ রান যোগ করেছেন দ্বিতীয় উইকেট জুটিতে। ভিলিইয়ার্সের শুরুটা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ৫১ বলে ১১৬ রান তুলে নিয়ে।

এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৬ বলে ১২৩ রানের আরেকটি ইনিংস খেলেন তিনি। এমন ফর্মের পর তাকে নিয়ে মুখ খুলেছেন সাউথ আফ্রিকার আরেক সাবেক ক্রিকেটার ডেল স্টেইন। সাবেক এই প্রোটিয়া পেসার মনে করেন বর্তমানে আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অর্ধেক ক্রিকেটারের চেয়ে ভালো ভিলিয়ার্স।

নিজের এক হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, এবি (ডি ভিলিয়ার্স) এখনও আইপিএলের অর্ধেক আন্তর্জাতিক খেলোয়াড়ের চেয়েও ভালো। মনে রাখবেন, আইপিএল কিন্তু সবচেয়ে কঠিন টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

ভিলিয়ার্সের এই ফর্ম নিশ্চিতভাবেই আক্ষেপ তৈরি করবে তার ভক্তদের মনে। আইপিএলে ১৭০ ম্যাচে ৫ হাজার ১৬২ রান করেছেন ভিলিয়ার্স। গড় ৩৯.৭ আর স্ট্রাইক রেট ১৫১.৬—যা এখনকার অনেক তারকার চেয়েও ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here