৬৮ হাজার এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

0
৬৮ হাজার এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ৬৮ হাজারের মতো আবদেন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানান।

জানা গেছে, মাঠ পর্যায়ে মোট পেন্ডিং আবেদন ৬৭ হাজার ৮৬৪ টি। এর মধ্যে ক-১ ক্যাটাগরিতে রয়েছে ১ হাজার ২৭৩টি, ক ক্যাটাগরিতে রয়েছে ১৬ হাজার ১৬ হাজার ৪২১টি, খ-১ ক্যাটগরিতে রয়েছে ৫ হাজার ৭২৫টি, খ ক্যাটাগরিতে রয়েছে ২৫ হাজার ৩১৮টি এবং গ ক্যাটাগরিতে রয়েছে ১৯ হাজার ১২৭টি।

মো. সাইফুল ইসলাম বলেন, মাঠ কর্মকর্তাদের এরই মধ্যে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here