৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮ কোটি ৩০ লাখ ডলার

0
৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮ কোটি ৩০ লাখ ডলার

চলতি জুন মাসের প্রথম তিন দিনে দেশে ৪৮ কোটি ৩০ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার প্রবাসী আয় এসেছে ১১ কোটি ৬৩ লাখ ১০ হাজার ডলার। গত বছরের জুন মাসের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছিল ৬০ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার।

চলতি অর্থ-বছরের (১ জুলাই থেকে ৩ জুন পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ৩২৩ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৮১০ কোটি ৯৮ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৮ দশমিক ২৫ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here