৩ গোলে পিছিয়ে পড়েও বায়ার্নের দুর্দান্ত জয়

0
৩ গোলে পিছিয়ে পড়েও বায়ার্নের দুর্দান্ত জয়

লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পরের ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়েছিল বায়ার্ন মিউনিখ। মাইন্সের মাঠে প্রথমার্ধেই তিন গোল হজম করে বড় ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তন করে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় টানা দ্বিতীয়বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

শনিবারের ম্যাচে শুরু থেকেই চাপে ছিল বায়ার্ন। ১৫তম মিনিটে ডমিনিক, ২৯তম মিনিটে নেবেল এবং প্রথমার্ধের যোগ করা সময়ে শেরাল্ডো বেকার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মাইন্স।

ম্যাচে ঘুরে দাঁড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যারি কেইন ও মাইকেল ওলিসেকে মাঠে নামান বায়ার্ন কোচ। এরপরই আক্রমণে গতি ফেরে দলটির।

৫৩তম মিনিটে নিকোলাস জ্যাকসনের গোলে ব্যবধান কমায় বায়ার্ন। ৭৩তম মিনিটে মাইকেল ওলিসে আরও একটি গোল করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। ৮১তম মিনিটে জামাল মুসিয়ালার গোলের পর সমতায় ফেরে জার্মান জায়ান্টরা।

এর দুই মিনিট পরই জয়সূচক গোলটি করেন হ্যারি কেইন। এই মৌসুমে এটি তার ৩৩তম গোল।

সবশেষে ৩১ ম্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে মাইন্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here