
দুই দিন পর দেশের অভ্যন্তরীণ নদীপথে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. কবির হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে নৌযান চলাচল বন্ধ ছিল। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল শুরু হয়েছে।

