২৫ বছর পর আবারও একসঙ্গে ‘লাগান’ জুটি

0
২৫ বছর পর আবারও একসঙ্গে ‘লাগান’ জুটি

ভারতীয় সিনেমার ইতিহাসে স্মরণীয় অধ্যায় তৈরি করা ‘লাগান’-এর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেতা আমির খান ও পরিচালক আশুতোষ গোয়ারিকর। প্রায় ২৫ বছর পর এই জনপ্রিয় জুটি নতুন একটি স্পোর্টসভিত্তিক সিনেমা নিয়ে ফিরছে বলে জানা গেছে।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের জীবন নিয়ে বায়োপিক নির্মাণের পরিকল্পনা করছেন তারা। ছবিটিতে শুধু ক্রিকেট নয়, দেশভাগের প্রভাব এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক-সামাজিক পরিবর্তনের বিষয়ও উঠে আসবে বলে জানা গেছে।

বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন আমির খান। প্রযোজক হিসেবে ‘লাহোর ১৯৪৭’ এর কাজের পাশাপাশি পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়েও কাজ করছেন তিনি। এছাড়া পরিচালক লোকেশ কনাগরাজের একটি সুপারহিরো সিনেমাতেও অভিনয়ের আলোচনা চলছে।

নতুন এই বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে ফারহান আখতারকে। জানা গেছে, তিনি লালা অমরনাথের শৈশবের এক বন্ধুর ভূমিকায় অভিনয় করতে পারেন, যে দেশভাগের পর পাকিস্তানে থেকে যায়। গল্পের আবেগ ও ঐতিহাসিক প্রেক্ষাপটে চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here