২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

0
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ১০৫ শিশু।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত শিশুদের মধ্যে ছয়জন ঢাকার, দুইজন চট্টগ্রামের এবং একজন রাজশাহীর বাসিন্দা। এ সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ১০৫ শিশুর মধ্যে, যার মধ্যে ৪৮৫ জনই ঢাকা বিভাগের। এছাড়া ৬৯৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ২৯০ জন ঢাকা বিভাগের। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭৬ শিশুর শরীরে, এর মধ্যে ১৫৭ জনই ঢাকা বিভাগের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৩৫ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে ঢাকা বিভাগের ২৫৮ জন, চট্টগ্রামের ২৫৮ জন, খুলনার ৭৯ জন, ময়মনসিংহের ৯ জন, রাজশাহীর ৮৯ জন, রংপুরের ১৩ জন, সিলেটের ২৬ জন এবং বরিশালের ৫০ জন শিশু রয়েছে।

এর আগে, গত রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হাম ও এর উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছিল। এর মধ্যে ২ জনের মৃত্যু সরাসরি হামে হয়েছে বলে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর, বাকি ৫ জন উপসর্গ নিয়ে মারা যায়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৪ শিশু।

এছাড়া, মোট ১৮ হাজার ১২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে ২ হাজার ৮৯৭ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৩০৪ শিশু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here