২৩২ রানে থামল পাকিস্তান

0
২৩২ রানে থামল পাকিস্তান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদের জোড়া সেঞ্চুরির পর তার সঙ্গে তাল মিলিয়ে দু’বার জুটি ভেঙেছেন মেহেদি হাসান মিরাজ। যদিও ব্যাটিং বির্পযয়ের মধ্যে একপ্রান্ত আগলে রেখে ছুটছেন পাকিস্তানের অভিজ্ঞ তারকা বাবর আজম।

শেষমেষ দ্বিতীয় সেশনে ২৩২ রানে থেমেছে সফরকারীদের ইনিংস। ফলে বাংলাদেশ ৪৬ রানে এগিয়ে আছে। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৬০ রানে ৩ উইকেট নিয়েছেন।

নিজের ক্যারিয়ারের ৩১তম টেস্ট অর্ধশতক পূর্ণ করে বাবর, স্মিথ এবং ইংল্যান্ডের জ্যাক ক্রলির সঙ্গে যৌথভাবে ডব্লিউটিসি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ অর্ধশতককারী ক্রিকেটার হলেন। এই ডানহাতি ব্যাটসম্যান তার ৩৯তম টেস্টে ডব্লিউটিসিতে ২০তম অর্ধশতক করে সর্বকালের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। এদিন বাবর আজম নাহিদ রানার বলে ৬৮ রানে আউ হন।

ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট ২২টি অর্ধশতক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, অন্যদিকে অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন ২৪টি অর্ধশতক নিয়ে তালিকার শীর্ষে আছেন। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আজান ১৩ রান করে বিদায়। এরপর দেখেশুনেই খেলেছিলেন বাবর ও পাক অধিনায়ক শান মাসুদ। তবে সেই জুটি ৩৮ রানের বেশি লম্বা হতে দেননি মিরাজ। তাকে কাভার অঞ্চল দিয়ে শট খেলতে গিয়ে শর্টে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দেন মাসুদ (২১)।

৭৯ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টায় আছেন বাবর-সালমান। বিশেষ করে বাবর বাউন্ডারি ও সিঙ্গেল রান নিয়ে স্কোরবোর্ড সচলের চেষ্টায় এখন পর্যন্ত সফলই বলা চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here