১৯ বছর বয়সেই হলিউডে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রীর

0
১৯ বছর বয়সেই হলিউডে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রীর

হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ার তার সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘দিস ইজ মি: আ রেকনিং’-এ এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি জানিয়েছেন, মাত্র ১৯ বছর বয়সে এক ঘরোয়া পার্টিতে গিয়ে এক ‘সুপরিচিত’ এবং ‘অস্কারজয়ী অভিনেতা ও পরিচালকের’ চরম আপত্তিকর আচরণের মুখোমুখি হতে হয়েছিল তাকে।

‘ন্যাশভিল’ এবং ‘স্ক্রিম’ খ্যাত এই তারকা বইটিতে লিখেছেন, একটি অ্যাপার্টমেন্টে আয়োজিত ব্যক্তিগত সেই পার্টিতে তিনি একদল পুরুষের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে পরিবেশটা তার কাছে অস্বস্তিকর মনে হতে শুরু করলে তিনি সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। যখন তিনি নিজের কোটটি গায়ে দিচ্ছিলেন, ঠিক তখন নাম প্রকাশ না করা সেই প্রভাবশালী ব্যক্তি তার দিকে এগিয়ে আসেন। ওই ব্যক্তি ইশারায় প্যানেটিয়ারকে দেখান যে তার প্যান্টে চুইংগাম লেগে গেছে।

ঘটনার বর্ণনা দিয়ে হেইডেন লিখেছেন, নিচে তাকিয়েই তিনি তীব্র অস্বস্তিতে পিছিয়ে যান। কারণ সেই সুপরিচিত ও পুরস্কারজয়ী অভিনেতার প্যান্টের চেইন খোলা ছিল এবং তার শরীরের গোপন অংশ বাইরে বেরিয়ে ছিল। হেইডেন জানান, বিষয়টি তাকে শারীরিকভাবে আঘাত না করলেও এবং তিনি এটিকে মদ্যপ অবস্থার একটি বাজে কৌতুক হিসেবে ধরে নিলেও, একজন প্রাপ্তবয়স্ক মানুষের এমন আচরণে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। সে সময় এক বান্ধবীর সঙ্গে পার্টিতে গেলেও ‘মুহূর্তটি পেরিয়ে গেছে’ ভেবে এবং প্রবীণ কিছু মানুষের ‘ভদ্রতাবোধের অভাব’ রয়েছে বলে বিষয়টি তখন আর কাউকে জানাননি তিনি।

তবে বইটিতে কেবল এই একটি ব্যবস্থাপনাই নয়, হেইডেন তার জীবনের আরও বেশ কিছু অপ্রিয় সত্য তুলে ধরেছেন। ফ্রান্সের একটি বিলাসবহুল ইয়টে এক ব্রিটিশ সংগীতশিল্পীর রুমে তার এক বান্ধবীর জোরপূর্বক তাকে বিছানায় পাঠানোর চেষ্টা এবং সেখান থেকে তার পালিয়ে আসার ঘটনাও তিনি উল্লেখ করেছেন। এ ছাড়া নিজের এই স্মৃতিকথায় তিনি তার উভকামী সত্তা, অভিনেতা মাইলো ভেন্টিমিগ্লিয়ারের সঙ্গে সম্পর্ক, বিষণ্নতা এবং পারিবারিক সহিংসতার মতো নানা ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয়েও খোলামেলা কথা বলেছেন।

সূত্র: ভ্যারাইটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here